× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

ডাক্তার মোস্তফা–হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইয়ের সিআইপি সম্মাননা অর্জনে গণসংবর্ধনা

সৈয়দ মো. শহিদুল ইসলাম

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

ডাক্তার মোস্তফা–হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইয়ের সিআইপি সম্মাননা অর্জনে গণসংবর্ধনা
দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত নোয়াখালীর তিন সহোদরকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

২৫ ডিসেম্বর রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত তিন ভাই হলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিব্রীয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা এবং জহিরুল ইসলাম। এর মধ্যে ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিব্রীয়া আন্তর্জাতিক পরিসরে গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন।

জানা গেছে, জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে এই তিন সহোদর আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন। তারা তাদের প্রয়াত বাবা ডা. মোস্তফা ও মা হাজেরা বেগমের নামে প্রতিষ্ঠিত ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে দেশে ও বিদেশে শিক্ষা বিস্তার, অসহায় মানুষের চিকিৎসাসেবা, গৃহনির্মাণসহ নানা মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় তাদের মানবকল্যাণমূলক কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছে।

একই পরিবারের তিন ভাইয়ের একসঙ্গে সিআইপি সম্মাননা অর্জনে উচ্ছ্বসিত এলাকাবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে তিন সহোদরের অবদান এখন স্থানীয় গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। তাদের এই অর্জন নতুন প্রজন্মকে মানবকল্যাণ ও সমাজসেবায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে সিআইপি ও গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিব্রীয়া বলেন, আমরা খুব সাধারণ পরিবারে বড় হয়েছি। আমার বাবা ডা. মোস্তফা ভাতের টাকা জোগাড় হলেই মানবসেবা করতেন। জীবনে অনেক কষ্ট করেছি। মানুষের ভালোবাসা ও মায়ের দোয়াতেই আমরা আজ এই সম্মাননা পেয়েছি। এই সম্মান আমরা আমাদের গ্রামের মানুষকে উৎসর্গ করছি। ভবিষ্যতেও মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।

দেওটি বাজার স্পোর্টিং ক্লাব ও বানিপুর ভিক্টোরিয়া হেল্পিং ক্লাব যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে তিন সহোদর তাদের জীবনসংগ্রাম ও মানবিক কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। শেষে তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। 

ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা আয়োজনকারী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে গত ১৮ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই তিন ভাইয়ের হাতে সিআইপি অ্যাওয়ার্ড তুলে দেন।

সিআইপি নির্বাচিত হওয়ায় আগামী দুই বছর তারা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—সচিবালয়ে প্রবেশের পাস, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান-রেল ও সড়কপথে আসন সংরক্ষণে অগ্রাধিকার, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ও চামেলী ব্যবহারের সুবিধা এবং নিজের ও পরিবারের জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা।

মন্তব্য করুন

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team